গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
Printed Edition
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল বেলা দেড়টার দিকে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো: আবুল বাশার মিঞা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যা (২৬), ফরিদপুরের বোয়ালমারীর লঙ্কারচর এলাকার সৈকত চন্দ্র (২৬) ও একই গ্রামের নাসির মোল্যা (৩৬)। জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। মোবাইল ফোনে নাসির মোল্যার সাথে তার পরিচয় সূত্রে তাকে অপহরণ করে মধুমতী নদীর তীরে একটি নৌকায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তিতে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ কমবে।