পন্তের রেকর্ডের ম্যাচে বিপদে শ্রীলঙ্কা

Printed Edition
khela-3
হাফ সেঞ্চুরি করার পর ঋষভ পন্ত : ক্রিকইনফো

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭৮ রানে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় ইনিংসে বোলারদের নৈপুণ্যে দুই শ’র আগেই গুটিয়ে যায় সফরকারীরা। তবে দুই ইনিংস মিলে জয়ের জন্য বড় লক্ষ্যই দাঁড়ায় স্বাগতিক দলের সামনে। প্রথম ইনিংসে করা ভারতের ৪৬২ রানের পর দ্বিতীয় ইনিংসে তারা থাকে ১৯৩ রানে। ফলে টেস্ট জয়ের জন্য লঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭২ রান। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বিপর্যয় দিয়েই শুরুটা করে ধনঞ্জয়া ডি সিলভার দল। চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ৮৪ রান সংগ্রহ লঙ্কার। ফলে শেষ দিনে ভারতের প্রয়োজন ৬ উইকেট আর ম্যাচ জিততে হলে ২৮৮ রান চায় শ্রীলঙ্কার।

কলম্বোয় তৃতীয় দিন ২৮৪ রানে অলআউট হওয়ার পর আলোকস্বল্পতার কারণে আর খেলা হয়নি। চতুর্থ দিন গতকাল ১৭৮ রানের লিড নিয়ে দ্রুত রান তোলার লক্ষ্যে শুরু করে ভারত। বেশির ভাগ সময় সেভাবেই খেলে দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয় ১৯৩ রানে। এতে মাত্র তিনজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন। আর স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে ৬৯ বলে ৬৬ রানের ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড গড়েন ঋষভ পন্ত।

দিনের প্রথম ওভারেই জশস্বী জয়সওয়ালকে ফিরিয়ে শুরু করেন আসিথা ফার্নান্দো। দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটিতে দলকে টানেন দেবদুত পাডিক্কাল ও লোকেশ রাহুল। কিন্তু এই জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারায় ভারত। রাহুল ৩৫ ও শুবমান গিলকে ফেরান বাঁহাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়া। অফ স্পিনার কেশারা নুওয়ান্থার বলে এলবিডব্লিউ হন পাডিক্কাল (৪৪)।

দ্বিতীয় সেশনে একের পর এক শর্ট বল করে ভারতীয় ব্যাটারদের নাড়িয়ে দেন আসিথা ও লাহিরু কুমারা। ধ্রুব জুরেলকে দ্রুত বিদায় করেন আসিথা। পরের জুটিতে পন্ত ও রবিন্দ্র জাদেজা যোগ করেন ৫৪ রান। এই জুটিও ভাঙে পন্তের বিদায়ে। শেষ ৫ উইকেটে ১৯ রান যোগ করে ভারত। চারটি উইকেট নেন আসিথা ও ৩টি জয়সুরিয়া।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে সপ্তম ওভারেই নিশান মাধুষ্কাকে হারায় শ্রীলঙ্কা। এক বল মোকাবেলা আউট হন পাসিন্দু সুরিয়াবন্দরা। ২ রান নিয়েই সাজঘরের পথ ধরেন কামিন্দু মেন্ডিস। দলীয় ৪৭ রানে এবার বিদায় নেন লাহিরু উদারা। সেখান থেকে লড়াই শেষে দিন চতুর্থ দিন পার করেন অধিনায়ক ডি সিলভা (৩১) ও আগের ইনিংসে সেঞ্চুরি করা সোনাল দিনুশা (২৫)।