বাবরের চোটে প্রথম টেস্টের নেতৃত্বে সালমান
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামবে পাকিস্তান। হেডিংলিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক বাবর আজম। বেকেনহ্যামে শেষ হওয়া প্রস্তুতি ম্যাচে ডান হাতে পাওয়া আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তিনি একই হাতে আঘাত পেয়েছিলেন। তবে গত পরশু অনুশীলনে ফিরেছেন বাবর।
বেকেনহ্যামে গত শুক্রবার প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান বাবর। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের লাফিয়ে ওঠা ডেলিভারি বাবরের ডান হাতে আঘাত করে। হাতে বল লাগার পর বাবরকে ব্যথায় কাতরাতে দেখা যায়। এরপর তিনি মাঠ ছেড়ে যান এবং ম্যাচের বাকি অংশে আর খেলেননি। তখন পিসিবি জানিয়েছিল, ‘দলের চিকিৎসকের মূল্যায়নের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাবরকে অনুশীলন ম্যাচের বাকি অংশে বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। আগামী সোমবার (গত পরশু) হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান দলের অনুশীলনে অংশ নেবেন বাবর।’