দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কেবল জাতীয় ঐক্য ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমেই পূরণ করা সম্ভব। জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে সাংবিধানিক সংশোধন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে একসাথে কাজ করতে হবে।’
পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্স প্রাঙ্গণে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: ইকবাল হোসেন খান হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন।
কবি আবদুল হাই শিকদার মুক্তিযুদ্ধের স্বপ্নভঙ্গের যন্ত্রণা লাঘব হয়েছে জুলাইয়ে
কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্নভঙ্গের যন্ত্রণা লাঘব হয়েছে জুলাইয়ে। জুলাই গণঅভ্যুত্থান অনিবার্যই ছিল।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ঝালকাঠিতে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা
সভায় বক্তারা বলেন, জুলাইয়ের সব শক্তি যেভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, তাতে ফ্যাসিবাদ অনায়াসে ফিরে আসার সুযোগ পাবে। তাই সবাইকে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
দ্বিতীয় ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন জুলাইজনতা দুঃস্বপ্নে পরিণত করবে : মুহাম্মদ শাহজাহান
‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাস ও অস্ত্রের মুখেও এদেশের মানুষ নতিস্বীকার করেনি। সুতরাং যারা দ্বিতীয় ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্নকে জুলাইজনতা দুঃস্বপ্নে পরিণত করবে।’
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডিমলায় গণমিছিল ও সমাবেশ
সমাবেশে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
জুলাই গণহত্যার বিচার না হলে জনগণ আপনাদের ছাড়বে না : সাবেক মেয়র সাক্কু
‘আমার নেতা তারেক সাহেবকে বলব— স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, না হয় জনগণ আপনাদের ছাড়বে না।’
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
‘আজ আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন মিতু, যিনি চব্বিশের জুলাই যুদ্ধে আহত হয়ে এখনো চিকিৎসাধীন। হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন মিতু।’
ভারতে সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশের ক্ষোভ
এ ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর।
ডা: শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে গণরায় বাস্তবায়নের লড়াই চলবে
‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। জনগণের গণরায় ও প্রত্যাশার বাস্তবায়নে আমাদের লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
‘ডকুমেন্টারিতে অনেক ভুল রয়েছে। প্রথম যে বিষয়টি দেখেছি, সেখানে আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ এই গণঅভ্যুত্থানের প্রতীক। তার ছবি না থাকলে এটি কোনো ডকুমেন্টারি হতে পারে না। খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল।’
ছক্কায় হৃদয়ের ঝড়, ফাইনালে জাফনা
চলতি এলপিএলে চার ইনিংসে এটি হৃদয়ের তৃতীয় অপরাজিত ইনিংস। ধারাবাহিক দুর্দান্ত ব্যাটিংয়ে জাফনার মিডল অর্ডারের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন তিনি। আর এই জয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে জাফনা কিংস।
প্রথম বাংলাদেশী হিসেবে এসএ টোয়েন্টিতে খেলবেন রিশাদ
প্রথম বাংলাদেশী হিসেবে এসএ টোয়েন্টিতে খেলবেন রিশাদ। গত মৌসুমে তাইজুল একটি দলে সুযোগ পেলেও শেষ পর্যন্ত খেলা হয়নি তার।
তুরস্কের ক্লাবে যোগ দিচ্ছেন মোহাম্মদ সালাহ
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেয়া সালাহ অ্যানফিল্ডে কাটিয়েছেন স্মরণীয় নয়টি মৌসুম। এই সময়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন তিনি।
ভারতে সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশের ক্ষোভ
এ ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর।
গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
‘আজ রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।’
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ভয়াবহ গোলাগুলি, নিহত একাধিক
ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ একাধিক গুলিবিদ্ধ মানুষকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদরাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা হয়েছে।
৫ আগস্ট পাসপোর্ট নিয়েই দেশ ছাড়েন শেখ হাসিনা
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ঘটনাটি কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল ৩ আগস্ট থেকে নিখুঁতভাবে পরিকল্পিত একটি ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) অপারেশন। বিশেষ সামরিক ও বেসামরিক সিকিউরিটি প্রোটোকল ব্যবহার, সমস্ত ট্রাভেল ডকুমেন্ট ও পাসপোর্ট সংগ্রহ এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাইবার ফরেনসিক বিশেষজ্ঞ ও প্রসিকিউটর তানভীর আহমেদ জোহার এক্সক্লুসিভ সাক্ষাৎকার, টাওয়ার ডাম্প ডেটা, এটিএস (এয়ার ট্রাফিক সার্ভিসেস) রাডার ট্র্যাকিং, ওয়ারলেস ট্রাফিক বিশ্লেষণ এবং তদন্তকারীদের জব্দ করা একাধিক বিস্ফোরক অডিও কল রেকর্ড পর্যালোচনায় এসব আলামত উঠে এসেছে।
জুলাই সনদের বাস্তবায়ন এক জটিল সমীকরণের মুখোমুখি
জুলাই সনদ ও গণভোট ইস্যুতে ক্ষমতাসীন বিএনপির সাথে সংসদের বিরোধীদল জামায়াতে ইসলামী ও এনসিপির অবস্থানগত পার্থক্য পরিষ্কার। অনেকেই বলছেন, জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে পালন করার কথা মুখে বললেও এগুলোর বাস্তবায়ন নিয়ে বিএনপির মধ্যে ইতস্তত বোধটা পরিষ্কার দেখা যাচ্ছে। ফলে জামায়াত ও এনসিপি এটি নিয়ে চাপ তৈরির চেষ্টা করলে এটি বড় ইস্যু হয়ে ওঠার সম্ভাবনা আছে।
প্রবৃদ্ধি ক্রমেই কমছে স্বস্তি শুধু রেমিট্যান্সে
কৃষি, শিল্প ও সেবা- অর্থনীতির তিনটি প্রধান চালিকাশক্তিই গতি হারিয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে এবং খেলাপি ঋণের বোঝা নতুন রেকর্ডে পৌঁছেছে। তবে এই অস্বস্তির মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত এবং তুলনামূলক স্থিতিশীল বিনিময় হার অর্থনীতিকে বড় ধরনের সঙ্কট থেকে রক্ষা করছে।
ত্রয়োদশ সংসদের ওপর এমন একটি ঐতিহাসিক দায়িত্ব বর্তেছে। এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালিত হলে, ইতিহাসে এই সংসদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। একই সাথে দীর্ঘদিন রাষ্ট্রপতি পদের ক্ষমতার বিন্যাস, দায়-দায়িত্ব নিয়ে এখন দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে হবে। জাতিকে অগ্রসর করার অন্তরায় হিসেবে যত বিতর্ক আছে, তার অবসান করা জরুরি। এখন এজন্য দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য যে, রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করার একটা সময়সীমা সংবিধানে নির্দিষ্ট করা আছে। এই রাষ্ট্র তথা বাংলাদেশ জাতি-উপজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার এই ভূখণ্ডই প্রথম ও শেষ ঠিকানা। সবাই এর মুখে হাসি দেখতে চায়
জাজিরায় জামায়াত নেতা ও সাংবাদিকের ওপর বিএনপির হামলার অভিযোগ
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পাশাপাশি একজন গণমাধ্যমকর্মীকে মারধর করেছে বলে জানতে পেরেছি। আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় কারো কাছ থেকে কোনো লিখিত অভিযোগ এখন পর্যন্ত পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কনসার্ট
কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার একপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে অন্য পাশে যানবাহনের দীর্ঘ জটলা দেখা যায়। তবে সড়ক বন্ধের বিষয়ে আগে থেকেই নির্দেশনা দিয়েছিল ডিএমপি। এছাড়াও সংসদ ভবন এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আদালতকে হাতিয়ার করে জনস্বাস্থ্য নীতি নস্যাৎ করছে খাদ্য কোম্পানিগুলো : হু
বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ স্থূলতার শিকার, যেখানে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস ও ক্যান্সারের মূল কারণ অস্বাস্থ্যকর খাবার।
হিজবুল্লাহর পুনরুত্থান ড্রোন আর প্রযুক্তির চালে কোণঠাসা ইসরাইল
তবে এই ১৫ মাসের যুদ্ধবিরতি আর ধ্বংসস্তূপের মধ্য থেকেই নিজেদের সামরিক কাঠামো সম্পূর্ণ পুনর্গঠন করেছে তারা।
গাজায় আরো ৪ ফিলিস্তিনিকে হত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৩৩৮১
গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় আরো চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এতে এই গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮১ জনে দাঁড়িয়েছে।
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১১২ লাশ উদ্ধার: তিন বছর পর গণদাফন
এক সাথে কষ্ট আর স্বস্তি কাজ করছে। তিন বছর পর এই শহীদদের দাফন করে শেষ সম্মানটুকু দিতে পারছি, এটা স্বস্তির। কিন্তু কষ্টটাও আবার সেই প্রথম দিনের মতো তাজা হয়ে উঠেছে।'
গাজায় ওষুধের অভাবে রোগীরা মরছেন
বচেয়ে ভয়াবহ অবস্থা ক্যান্সার এবং হেমাটোলজি অর্থাৎ রক্ত সংক্রান্ত রোগের ওষুধের ক্ষেত্রে। এই খাতের প্রয়োজনীয় ওষুধের ঘাটতি ইতিমধ্যেই ৬১ শতাংশে গিয়ে ঠেকেছে।
