সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
Printed Edition
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান গত শনিবার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা দাদা ভাই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেশাজীবী জোন-২ এর পরিচালক আমিনুর রহমান। সহকারী সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দারস পেশ করেন মাওলানা ফরিদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের সেক্রেটারি আল্লামা ইকবাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী, মহানগর ফিল্ম সোসাইটির সভাপতি হুসনে মোবারক। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি এম এ তাওহিদ ও নির্বাহী সদস্যরা। ঈদের গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী দিদারুল ইসলাম, গাজী আনাস রওশন, মাহফুজ মামুন ও মহানগর শিল্পী গোষ্ঠীর সদস্যরা, যৌথভাবে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আব্দুল গণি বিদ্যাণ ও স্বজন জহিরুল ইসলাম। বিজ্ঞপ্তি।