রাজশাহীতে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় পরিবহন শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও গ্রেফতার এবং অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবি করেন। সোমবার দুপুরের দিকে নগরীর ভদ্রা মোড়ে স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অভিযুক্ত রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সহসভাপতি। তবে জুলাই অভ্যুত্থানের পর ইউনিয়নের সাধারণ সম্পাদক আত্মগোপনে গেলে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনে যান। এ ছাড়া রাজশাহী মহানগর শ্রমিক দলের আহ্বায়ক তিনি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শ্রমিকদের ওপর গুলি ও বোমা হামলা চালায়।