অনিশ্চিত অনূর্ধ্ব-১৭ নারী সাফ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সাফের নিয়মিত আসর অনূর্ধ্ব-১৭ পুরুষ ও নারী সাফ। কখনো অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৭ খেলোয়াড়দের নিয়ে হয়েছিল এই সাফ। এবার এই আগস্টেই হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৭ নারী সাফ। তবে তা এখন অনিশ্চিত হয়ে গেছে। সাফ সূত্রে জানা গেছে দলের সংখ্যা কম হওয়ায় এই অনিশ্চয়তা। ফিফা কর্তৃক সাসপেন্ড প্রতি সাফেই অংশ নেয়া নেপাল। এই নিষেধাজ্ঞা না উঠা পর্যন্ত নেপাল খেলতে পারছে না। সাধারণত নারী সাফের নিয়মিত দল বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান সেভাবে দল পাঠায় না। এবার যেহেতু নেপাল খেলতে পারছে না তাই দল সঙ্কটে আপাতত হচ্ছে না অনূর্ধ্ব-১৭ নারী সাফ। একেবারেই যে বাতিল সেটাও বলা যাচ্ছে না। সাফ সূত্রে জানা গেছে, এখন এ বছর এই আসর হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি। এ ছাড়া অনূর্ধ্ব-১৭ পুরুষ সাফও হচ্ছে না। সাধারণত এএফসির বয়স ভিত্তিক আসরের আগে অনুষ্ঠিত হয় সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট। কিন্তু নেপালের সাসপেনশন সবকিছুই উল্টাপাল্টা করে দিয়েছে। ফলে এবার নভেম্বরে পুরুষ সিনিয়র সাফ ছাড়া আর কোনো টুর্নামেন্ট হচ্ছে না।