নোয়াখালীতে গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে গুলি, আহত ৬

Printed Edition

নোয়াখালী অফিস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন । গুরুতর আহত অবস্থায় চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের মোশাকপুর এলাকায় একটি বিয়ে বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোটরসাইকেলে হলুদ অনুষ্ঠানে যাওয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে । এ সময় ছয়জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাবলু ও নজরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।