বাড়ছে বিশ্বকাপের প্রাইজমানি
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আর্থিক প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, ৪৮টি অংশগ্রহণকারী দেশের জন্য পুরস্কারমূল্য ও আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে বিভিন্ন জাতীয় ফুটবল সংস্থার সাথে আলোচনা চলছে।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ৭৬তম ফিফা কংগ্রেসে এ বিষয়ে অগ্রগতির কথা জানানো হয়। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ফিফা বিশ্বকাপের জন্য রেকর্ড ৭২৭ মিলিয়ন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার এবং প্রতিটি অংশগ্রহণকারী দল অন্তত ১০.৫ মিলিয়ন ডলার নিশ্চিতভাবে পাবে। প্রাথমিক পরিকল্পনায় ৪৮টি দলের পারফরম্যান্স-ভিত্তিক পুরস্কারের জন্য ৬৫৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছিল।