নেপালে বিপিজেএ প্রতিনিধিদের সম্মানে রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজ

Printed Edition
3rd-1
নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে ফটোসেশনে বিপিজেএ প্রতিনিধিদলের সদস্যরা : নয়া দিগন্ত

‘ন্যাশনাল ফোরাম অব ফটোজার্নালিস্টস (এনএফপিজে), নেপাল’-এর আমন্ত্রণে এক দ্বিপক্ষীয় এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ‘বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ)’ ১২ সদস্যের একটি প্রতিনিধিদল গত ১৫ আগস্ট নেপালের উদ্দেশ্যে যাত্রা করে। সংগঠনের সভাপতি এ কে এম মহসীনের নেতৃত্বে প্রতিনিধিদলটি নেপালে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৬’-এর বিভিন্ন কর্মসূচি ও দ্বিপক্ষীয় সম্মেলনে অংশগ্রহণ করছে। সফর শেষে প্রতিনিধিদলটি আগামী ২০ আগস্ট দেশে প্রত্যাবর্তন করবে।

সফরসূচির অংশ হিসেবে ইতোমধ্যে প্রতিনিধিদলটি সফলভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের কর্মসূচি সম্পন্ন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শফিকুর রহমানের সাথে বিপিজেএ সভাপতি এ কে এম মহসীন ও প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় এবং শুভেচ্ছা স্মারক বিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূতের আয়োজনে বিপিজেএ প্রতিনিধিদলের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় ন্যাশনাল ফোরাম অব ফটোজার্নালিস্টস (এনএফপিজে), নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্তেসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।