চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ফাতেমা নার্গিস চৌধুরীর ইন্তেকাল

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা নার্গিস চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বাদ আসর আগ্রাবাদ সিডিএ (১নম্বর রোড) জামে মসজিদে মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়ে চট্টগ্রামের কর্মকর্তা মহিউদ্দিন হোসাইন ও মরহুমার ছেলে ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাফিস।

আগ্রাবাদ সিডিএ (১ নম্বর রোড) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জয়নুল আবেদীনের ইমামতিতে জানাজার নামাজ আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল ও ফারুকে আজম প্রমুখ। তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নগর জামায়াত আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

আজ মঙ্গলবার মরহুমার দ্বিতীয় জানাজার নামাজ বাদ জোহর বহদ্দারবাড়ি শাহী জামে মসজিদে (বহদ্দারহাটে) অনুষ্ঠিত হবে এবং সেখানে দাফন করা হবে।