শফিউল আলম প্রধানের বড় ভাইয়ের ইন্তেকাল

Printed Edition

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের বড় ভাই শামসুল আলম মো: কবির প্রধান (৮২) ইন্তেকাল করেছেন।

সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় তিনি কানাডার টরেন্টো শহরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই দিন আগে তিনি কানাডায় মেয়ে কাশফি কবির তিথির বাসায় গিয়েছিলেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শামসুল আলম মো: কবির প্রধান বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ডিরেক্টর হিসেবে বরেণ্য কর্মজীবনের পরিসমাপ্তি টানেন। তার নামাজে জানাজা এবং দাফন কানাডায় অনুষ্ঠিত হবে। তিনি এক মেয়ে, এক ছেলে, এক নাতি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন ও জাগপার প্রেসিডিয়াম সদস্যরা।

নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।