এনসিটি-সিসিটি ইজারা চুক্তির খসড়া সংসদে উপস্থাপন করার আহ্বান

Printed Edition

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রাম শাখা এনসিটি-সিসিটি ইজারা দেয়ার পূর্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চুক্তির খসড়া ও শর্ত সাপেক্ষে জনসম্মুখে প্রকাশ ও সংসদে উপস্থাপন করার আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেছেন আমরা বিদেশী বিনিয়োগের বিরোধী নই, কিন্তু উন্মুক্ত দরপত্র ছাড়া কৌশলগত স্থাপনা হস্তান্তর নয়। বরং সক্ষম দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেযার দাবী জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয় চট্টগ্রাম বন্দর শুধু চট্টগ্রামের নয়, দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই বন্দরের টার্মিনাল কোন দেশী বিদেশী প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার পূর্বে জাতীয় স্বার্থ ও দেশের স্বার্থ পুরোপুরি বিবেচনায় আনতে হবে।

সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী বিবৃতিতে এনসিটি ও সিসিটিসহ কোন টার্মিনাল বিদেশী হাতে নয়, জনগণের টাকায় গড়া ও চালু লাভজনক জাতীয় সম্পদ তুলে দেয়া বিনিয়োগ নয়, তা আত্মঘাতী সিদ্ধান্ত। তাই জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত পরিহার করে অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকলের পরামর্শ নেয়ার দাবী জানিয়েছেন পেশাজীবি নিতেৃবৃন্দ। বিজ্ঞপ্তি।