ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে এক জমকালো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী থানার ওসি মো: ইয়াকুব হোসাইন। টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে।