নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
nittodin-2
ঘটন-অঘটন সুন্দরবন

একশ’ আটষট্টি.

‘না স্যার। এর নামও শুনিনি। কত নতুন ব্যাটারা এই সব আকামে চলি আইছে। ময় মুরব্বি মানে না। এ জন্যি উগিরতে চলি আয়ছি। আর এইডা মনে কয় আমাগির দলডা না। আমাগির উরা চুরিচামারি করে। হরিণ বাঘ শিকার করে। কিন্তুক বড়লোকগির ছেলেপিলি উঠোই নিয়ি আসে এরাম কোনো দিন শুনিনি। তা হলি আমি জানতি পারতাম।’

‘আগে করত না। এখন হয়তো করে।’

ইনতাজ আলী প্রবল বিশ্বাসের সাথে মাথা নেড়ে বলল, ‘না স্যার। উরা তা করতি পারবে না। উরা হাতের তলের মতো বাদা চেনে। শহর বন্দর চেনে না।’

‘ওরা চেনে না। ওদের ওস্তাদরা চেনে। তারাই এনে ওদের হাতে দিয়েছে। ওরা লুকিয়ে রেখেছে।’

‘তা হতি পারে। দেহি আমাগির উগির পেয়ি গেলি বুঝতি পারবানে। খারাপ মানষির একজনের সাথে আরেকজনের যোগাযোগ থাকে। একজনের পালি আরেকজনের পেয়ি যাবানে।’

‘তাড়াতাড়ি ওদের খুঁজে পেতে হবে। ছেলেটা এখনও বেঁচে আছে কিনা কে জানে।’ (চলবে)