বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

Printed Edition
artho-4
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শনিবার বাংলাদেশ পরমাণু শক্তি কমশিনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের নেতৃত্বে কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন কর হয়। এ সময় কমিশনের সদস্য (জীববিজ্ঞান) ড. মাহফুজা খান, সদস্য (পরিকল্পনা) মো: হাসিনুর রহমান, বিভিন্ন বিভাগের পরিচালকরা, পরিচালক (প্রশাসন), বিভাগীয় প্রধানগণ, কমিশনের পরমাণু বিজ্ঞানীরাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।