সেমিনারে বক্তারা
দখলদার ইসরাইলকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করতে হবে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দখলদার ইসরাইলের মানবতাবিরোধী অপারাধ ও গণহত্যা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচার করতে হবে।
গতকাল রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে সৌদি বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র সমিতির আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সমিতির সভাপতি ড. মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে সেমিনারে ‘চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি : প্রপাগান্ডা, বাস্তবতা এবং আমাদের অবস্থান’ শীর্ষক প্রবন্ধ পেশ করেন ড. আব্দুল বাসির। আলোচনা করেন- ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান, ড. ইমাম হোসেন, ড. মো: ইবরাহীম, ড. আবদুর রাউফ প্রমুখ।
বক্তারা বলেন, যুদ্ধ-বিগ্রহ মানবতার জন্য কাম্য নয় কল্যাণ কর নয়, তাই যতদ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করতে হবে। এ অঞ্চলে চলমান যুদ্ধে সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ও অপপ্রচার করা হচ্ছে, মূলত: সৌদি আরব এ যুদ্ধে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এ যুদ্ধ মুসলিম অমুসলিমদের ধর্মভিত্তিক যুদ্ধ নয়, বরং এ যুদ্ধের মূল লক্ষ্য হচ্ছে আধিপত্য বিস্তার ও এ অঞ্চলে ইরান ও তাদের সহযোগীদের শক্তি ও সামর্থ বৃদ্ধি করা। যুদ্ধে যাদের সম্পৃক্ততা নেই তাদের বিরুদ্ধে সব প্রকার অপপ্রচার বন্ধ করতে হবে। এ সময় বক্তারা সংবাদ মাধ্যমকে তথ্যনিষ্ঠ, বস্তনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রচার করার অনুরোধ জানান।