ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
দেশীয় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবেশ সংসদ এবং আরবরিকালচার সেন্টারের যৌথ উদ্যোগে ‘উযধশধ টহরাবৎংরঃু এৎববহ ঘবীঁং-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মসূচি বৃহস্পতিবার উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাবি পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা এবং আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুল করিম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জাকির হোসেন হাওলাদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ঢাকা শহরের ক্রমবর্ধমান দূষণ মোকাবেলায় বেশি করে দেশীয় প্রজাতির গাছ রোপণের ওপর গুরুতারোপ করে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি সবুজ ও পরিচ্ছন্ন আদর্শ ক্যাম্পাসে পরিণত করা সম্ভব।
উল্লেখ্য, পরিবেশ কর্মী হিসেবে দক্ষতা প্রদর্শনের জন্য ১০ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।