কেপটাউনে বিশ্ব নিরাপত্তা সম্মেলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Printed Edition

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ১৬তম World Conference on Injury Prevention and Safety Promotion-এ অংশ নিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একটি প্রতিনিধিদল। সম্মেলনে বাংলাদেশের সড়ক নিরাপত্তার বিভিন্ন প্রতিবন্ধকতা এবং এ বিষয়ে ডিআইইউর চলমান উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরা হয়।

ডিআইইউর প্রতিনিধিদলে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং সহযোগী অধ্যাপক ও প্রকল্প প্রধান মো: বজলুর রহমান। সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সাথে বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য করণীয় নিয়ে তারা মতবিনিময় করেন।

“United for a Safer Future” প্রতিপাদ্যে আয়োজিত এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ৮০টি দেশের প্রতিনিধি এবং ৫০০টিরও বেশি প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরাও এতে অংশ নিয়ে আঘাত প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগ তুলে ধরছেন। বিজ্ঞপ্তি।