এইউবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুড ফেস্টিভ্যাল ও ফুটবল টুর্নামেন্ট

Printed Edition

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ভিসি ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি তার বক্তব্যে এইউবি-এর ৩০ বছরের পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এইউবির বোর্ড অব ট্রাস্টিজ মেম্বার সেক্রেটারি মিসেস সালেহা সাদেক, এইউবির (ভারপ্রাপ্ত) কোষাধ্যক্ষ, প্রফেসর ড. সাঈদা আক্তার বেগম। তারা শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ফুড ফেস্টিভ্যালের গুরুত্ব তুলে ধরেন।

এইউবি ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো: মোশাররফ হোসাইন ভূঁইয়া। সভাপতির বক্তব্যে বলেন, এইউবি শুধু একাডেমিক শিক্ষাই নয়, শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সামাজিক বিকাশেও সমান গুরুত্ব দিয়ে থাকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক, বাংলা বিভাগ মো: তাজুল ইসলাম। বিজ্ঞপ্তি।