জাতীয় দলে আরেক প্রবাসী
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এখন প্রবাসী ফুটবলারদের মিছিল। সিনিয়র জাতীয় দলের পর বয়সভিত্তিক দলেও বিদেশে বড় হওয়া ফুটবলাররা খেলছেন। সিনিয়র জাতীয় দলে কয়েক দিন যোগ হয়েছেন যুক্তরাস্ট্র প্রবাসী দীর্ঘদেহী গোলরক্ষক সাইফ কেরওয়ালা। অবশ্য এই গোলরক্ষক দেড় বছর ধরে কোনো পেশাদারী ফুটবলের সাথে সম্পৃক্ত নেই। এখন নতুন করে যুক্ত হয়েছেন কানাডা প্রবাসী ইয়াসার তাহমিদ হাসান। এই ডিফেন্ডার খেলছেন রোমানিয়ার চতুর্থ টায়ারের ক্লাবে। গত পরশু তিনি মাঠে গেলেও অনুশীলন করেননি। গতকাল অনুশীলন বন্ধ ছিল আসিয়ান কাপের জন্য প্রস্তুতি রত টমাস ডুলির দলের। আজ কোচ ডুলি পরখ করতে পারবেন নতুন আশা এই প্রবাসী খেলোয়াড়টিকে।