বরিশালের পিচ কিউরেটর খোকন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ কিউরেটরের দায়িত্বে ছিলেন বদিউল আলম খোকন। তবে নতুন করে তাকে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধীনে চলমান প্রায় ৬৫ কোটি টাকার মেগা আধুনিকায়ন প্রজেক্ট শেষে এখন খেলার জন্য প্রস্তুত স্টেডিয়ামটি। মাসখানেকের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভেন্যুটি বুঝিয়ে দেবে। এর মধ্যে মিরপুর থেকে কিউরেটর খোকনকে বরিশালে বদলি করা হয়েছে।