বাউফলে এমপি ড. শফিকুলের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
Printed Edition
পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। কিন বাউফল-গ্রিন বাউফল স্লোগানে গতকাল শুক্রবার সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে এ অভিযান কার্যক্রম শুরু হয়। এমপি মাসুদ ঝাড়ু হাতে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা পরিষ্কার করেন। এ সময় তার সাথে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দেিণর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, আমি শুধু জনপ্রতিনিধি নয়; আমি জনগণের সেবকও। জনগণের সেবক হিসেবে বাউফলকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘কিন বাউফল-গ্রিন বাউফল’ তার নির্বাচনী ইশতেহারের একটি অংশ। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং সুস্থ থাকার পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, পুরো উপজেলাকে কিন ও গ্রিন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। নিরাপদ ও বাসযোগ্য বাউফল গড়ে তুলতে যা যা করণীয়, তাই করা হবে। বিজ্ঞপ্তি।