রহনপুরে মব সৃষ্টি করে জামায়াতের সমর্থককে মারধর
Printed Edition
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে জামায়াতে ইসলামীর এক সমর্থককে মব সৃষ্টি করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কাঁঠাল মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায় রহনপুর বেগুনবাড়ি এলাকার হাফেজ জয়নাল আবেদীন প্রসাদপুর ভাটাপাড়া জামে মসজিদে ইমামতির পাশাপাশি মক্তবে পড়ান জয়নালকে মক্তবের দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তুলে গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা ডেকে নিয়ে যায়। স্থানীয় শালিসের এক পর্যায়ে জোর করে ঘটনার স্বীকারোক্তি নিয়ে তাকে মারধর করে। কিন্তু অভিযোগকারী ছাত্রীর পিতার সাথে কথা বলে জানা গেছে, ঘটনাটি সম্পন্ন সাজানো। তার মেয়ের কোন শ্লীলতা হানি করা হয়নি। হুজুর পড়া না পারলে মারধর করে এটুকু ঘটনা। কিন্তু ফেসবুকে জানতে পারলাম আমার মেয়ে নাকি ধর্ষিত হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা, অতিরঞ্জিত। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। অপর দিকে জয়নাল আবেদীন বলেন, ভোটের পর বিএনপি সরকার গঠন করায় মসজিদে দোয়া করার জন্য বলা হলে আমি যেভাবে দোয়া হয় সেভাবে দোয়া করি কিন্তু অনেকে সেটি ভালোভাবে মেনে নেয়নি। সেই শোধ তোলার জন্য এরকম ঘটনা সাজিয়ে আমাকে লাঞ্ছিত করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে। সে সাথে আমার স্ত্রী ও আমার শিশুসন্তানকে মারধর করা হয়েছে। আমি এর প্রতিকার চাই। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারীক বলেন, ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছিল। ভুক্তভোগীকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।