চিত্রা নদীতে মিলল মুঘল আমলের তরবারি

Printed Edition
bangla-5
চিত্রা নদীতে মিলল মুঘল আমলের তরবারি

শালিখা (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা নদী খননকালে পুরনো আমলের একটি তরবারি উদ্ধার হয়েছে। গত সোমবার বিকেলে নদী খননের সময় এক্সাভেটরের সাথে মাটি উঠানোর সময় তরবারিটি পাওয়া যায়।

স্থানীয়রা ধারণা করছেন, এটি মুঘল আমলের তরবারি হতে পারে। ইতিহাসবিদদের মতে, সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে রাজা সীতারাম রায়ের সাথে মুঘল বাহিনীর সংঘর্ষের সময় চিত্রা নদীপথে নৌযান চলাচল ও সামরিক অভিযানের ঘটনা ঘটে। সেই সময়ের কোনো যোদ্ধার কাছ থেকে তরবারিটি নদীতে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি প্রতœতাত্ত্বিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।

নদী খননের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মনির সরদার জানান, কয়েকদিন ধরে চিত্রা নদীতে খননকাজ চলছিল। হঠাৎ খননের সময় মাটির সাথে তরবারিটি উঠে আসে। উদ্ধার করার পর সেটি নিরাপদে সংরক্ষণ করা হয়েছে।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, চিত্রা নদী থেকে একটি পুরনো তরবারি উদ্ধারের বিষয়টি আমরা অবগত হয়েছি। প্রাথমিকভাবে এটি পুরাতন আমলের বলে ধারণা করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের জন্য বিষয়টি প্রতœতত্ত্ব অধিদফতরকে জানানো হবে এবং তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।