সোনারগাঁওয়ে আগুনে পুড়ল ১৮ পরিবারের বসতঘর

Printed Edition
Banglar Digant4a-2
ইসলামপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পোড়া ঘরের ধ্বংসাবশেষ : নয়া দিগন্ত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ল ১৮ পরিবারের বসতঘর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই স্বর্ণলঙ্কার, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার বেশি সম্পদ ভষ্মিভূত হয়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডে তিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। গতকাল শুক্রবার তিনি তিগ্রস্ত ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেয়া হবে। কেউ যেন অসহায় অবস্থায় না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় নূরুল আলমের বাড়িতে আগুনে মুহূর্তেই ১৮টি কে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র। প্রাণ নিয়ে বের হতে পারলেও কোনো কিছুই উদ্ধার করতে পারেননি তিগ্রস্তরা। তিগ্রস্ত নুরুল আলম জানান, শিল্প এলাকা হওয়ায় তাদের বাড়ির ১০টি কে ১০টি পরিবার ভাড়া থাকতেন। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা কোনোমতে জীবন নিয়ে বের হয়েছেন।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাহেদ চৌধুরী জানান, তাৎনিকভাবে তির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে তিগ্রস্থদের প্রায় ৫০ লাখ টাকার বেশি তি হয়েছে।