ডা: শফিকুর রহমান আমির, সেক্রেটারি গোলাম পরওয়ার
জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন কমিটিতে আবারো সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া কমিটিতে ২১ সদস্যের নির্বাহী পরিষদ, ৮৮ সদস্যের কর্মপরিষদ ও ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা গঠিত হয়েছে। নতুন কমিটিতে চারজন নায়েবে আমির ও সাত জনকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া ঢাকাসহ সারা দেশকে ১৪টি ভাগে বিভক্ত করে সাংগঠনিক কাজে গতি আনতে অঞ্চল পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। এই কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।
গতকাল শুক্রবার সকালে এক ভার্চুয়াল বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের পরামর্শে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন। গত বছরের ২ নভেম্বর ডা: শফিকুর রহমানকে জামায়াতের আমির নির্বাচন করার তিন মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করল দলটি। জাতীয় নির্বাচনের কারণে কমিটি গঠন স্থগিত রেখেছিল দলটি।
ভাচুয়ালি বৈঠকে জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সাথে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন।
কমিটির চারজন নায়েবে আমির হলেন-এ টি এম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল হলেন- মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা হলেন- এ টি এম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এ. টি. এম. মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো: শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো: মোবারক হোসাইন, মো: নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মোহাম্মাদ রেজাউল করিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন। আর ৫৯ জন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের মধ্যে নারী সদস্য ১৭ জন। এ ছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এ টি এম মাছুম, কমিশনার অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।
সারা দেশে ১৪টি অঞ্চলের পরিচালক হলেন- মাওলানা আবদুল হালিম (রংপুর-দিনাজপুর), এ টি এম আজহারুল ইসলাম (বগুড়া), মাওলানা রফিকুল ইসলাম খান (রাজশাহী), মোবারক হোসাইন (কুষ্টিয়া-যশোর), অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ (খুলনা), অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (বরিশাল), অধ্যক্ষ মো: শাহাবুদ্দীন (ময়মনসিংহ), মিয়া গোলাম পরওয়ার (ঢাকা মহানগর), সাইফুল আলম খান মিলন (ঢাকা উত্তর), আবদুর রব (ঢাকা দক্ষিণ), ড. হামিদুর রহমান আযাদ (ফরিদপুর), অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সিলেট), মাওলানা এ টি এম মাছুম (কুমিল্লা-নোয়াখালী) এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান (চট্টগ্রাম)।