বাখরাবাদ গ্যাস কোম্পানির অংশীজন সভা অনুষ্ঠিত

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) উদ্যোগে ‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা’ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো: ইমাম উদ্দিন শেখ।

সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো: সোলায়মান। সভায় গ্যাসের স্বল্পতা, গ্যাসের চাপ কম থাকা এবং গ্রাহকসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ গ্রাহক ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: ইমাম উদ্দিন শেখ গ্যাস সরবরাহ পরিস্থিতি ও সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। গ্রাহকসেবা বিষয়ে উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের।