চিনিকলগুলোর সঙ্কট নিরসনে বিএসএফআইসির সেমিনার

Printed Edition

‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) মিলসমূহের বিদ্যমান সঙ্কট নিরসন ও তা থেকে উত্তরণের উপায়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার গত ২ সেপ্টেম্বর বিএসএফআইসির চিনিশিল্প ভবনের বোর্ডরুমে জিয়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপস্থিত ছিলেন- বিএসএফআইসির চেয়ারম্যান মো: শামছুজ্জামান সুরুজ, যুগ্মসচিব ও সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, বিএসএফআইসির জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী ও সাংগঠনিক সম্পাদক মো: আশরাফ সরকার (জুয়েল) সহ অন্য নেতারা। এ ছাড়াও ভার্চুয়াল প্ল্যাটফর্মে (জুম) যুক্ত ছিলেন সংস্থার পরিচালক, সচিব, বিভিন্ন দফতরের প্রধানরা, বিএসএফআইসির জিয়া পরিষদের সভাপতি জনাব মো: আবু রায়হান, সহসভাপতি মো: হাসানুজ্জামান-সহ করপোরেশনের আওতাধীন সব চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও অন্য কর্মকর্তারা। সেমিনারে চিনিকলগুলোর বিদ্যমান নানা সমস্যা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সঙ্কট উত্তরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে বিএসএফআইসির চেয়ারম্যান মো: শামছুজ্জামান সুরুজ করপোরেশনের গতিশীলতা ফেরাতে এবং গৃহীত উদ্যোগগুলো সফল করতে উপস্থিত সব কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। বিজ্ঞপ্তি।