যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
হামলা হলে মার্কিন ঘাঁটি হবে বৈধ ল্যবস্তু
Printed Edition
এএফপি
যদি সামরিক হুমকির বাস্তবায়ন ঘটায় বা কোনো ধরনের হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত সব মার্কিন ঘাঁটি ও স্থাপনা ‘বৈধ ল্যবস্তু’ হিসেবে গণ্য হবে। জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এই সতর্কবার্তা দেন ইরাভানি। এএফপি চিঠির অনুলিপিটি দেখেছে। ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেই ল্েয মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমানসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছেন। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি বোমা তৈরির জন্য নয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ইরান যদি চুক্তিতে না আসে, তবে যুক্তরাষ্ট্রকে ভারত মহাসাগরের দ্বীপসহ যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের প্রয়োজন হতে পারে। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত ইরাভানি চিঠিতে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই যুদ্ধংদেহী বক্তব্য সামরিক আগ্রাসনের বাস্তব ঝুঁকি তৈরি করছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি। চিঠিতে জানানো হয়, ইরান এখনো ‘কূটনৈতিক সমাধানে’ বিশ্বাসী এবং পারমাণবিক কর্মসূচির অস্পষ্টতা দূর করতে আলোচনার জন্য প্রস্তুত। তবে কোনো আগ্রাসন চালানো হলে আত্মরার্থে মধ্যপ্রাচ্যের সব শত্রু ঘাঁটি ল্যবস্তু করা হবে।