সারিয়াকান্দিতে কবরস্থানে বাঁশ রোপণ
Printed Edition
সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি কবরস্থানে গতকাল বাঁশের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন। উপজেলার ১০২টি ওয়ার্ডের কবরস্থানে পর্যায়ক্রমে বরই, নিম ও বাঁশগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও এস এম মিকাইল ইসলাম। এ সময় সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ও পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা।