ইসলামিক ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠন

Printed Edition
artho-5
ইসলামিক ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠন

সম্প্রতি চট্টগ্রামের লালখান বাজার, বাটালী হিল, ফারহাতবাগ রেসিডেন্সে সালাউদ্দীন কাসেম খানের সভাপতিত্বে ইসলামিক ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিকভাবে ২২ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়। সদস্যরা হলেন, একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দীন কাসেম খান, চবির অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, আইআইইউসির ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, গবেষক মুফতি মুসলিম হায়দার মাদানী, বিশিষ্ট সংগঠক ডা: মঈনুল ইসলাম মাহমুদ, চবির অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, উন্নয়নকর্মী মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী, কানাডা প্রবাসী ও লেখক ওয়াহিদুর রহমান, সমাজসেবক ও মানবাধিকার কর্মী লায়ন সেতারা গাফ্ফার, লেখক আহমদুল ইসলাম চৌধুরী, লায়ন নজমুল হক চৌধুরী, এমজেএফ, পিডিজি, ঢাবির অধ্যাপক ড. যুবায়ের মোহাম্মদ এহসানুল হক, চবির অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুদ্দিন, চবির অধ্যাপক আবদুল্লাহ মুরাদ, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আবু মোহাম্মদ জিয়া হাবীব আহসান, নারী উদ্যোক্তা ডা: মুনাল মাহবুব, ব্যাংকার মো: সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি।