জমি দখলচেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিহীনদের প্রতিবাদ সভা
Printed Edition
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জে জমি দখলের চেষ্টার প্রতিবাদে ভূমিহীনদের সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু-মুসলিমসহ মানুষের প্রতিরোধের লক্ষ্যে গতকাল শুক্রবার সকালে রূপগঞ্জ ইউনিয়নের টান মুশুরি মধ্যপাড়া পূজা মন্দিরের উঠানে এ প্রতিবাদ সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোমেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন তাঁতি দলের সভাপতি অ্যাডভোকেট শুক্কুর আলী। বক্তারা বলেন, পরিতোষ সরকার, উজ্জ্বল সরকার, কৃতি সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের জমি নিয়ে বিরোধ ও ৩০০ পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের পঁাঁয়তারা চলছে। তারা বলেন, ভূমি বিরোধ আইনে নিষ্পত্তি করতে হবে। ভয়ভীতি বা জোরপূর্বক উচ্ছেদ করা যাবে না। অভিযোগ তদন্ত করে ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।