ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

‘আমি রাজি!’ মেরিন্তারা দৃঢ়তার সাথে উত্তর দেয়, ‘আমার কণ্ঠস্বর বন্ধক রেখেই আমি রাজকুমারের সাথে দেখা করতে যাবো, তাকে আমার হৃদয় নিবেদন করব।’

আন্দ্রারিণী উল্লাসে তার বাহুগুলো পেঁচিয়ে ধরে। ‘বাহ! সাহস আছে বটে নীল প্রবালের রাজকুমারী!’

জল-ডাইনি এবার মন্ত্র পড়তে শুরু করে। সে তার অষ্টবাহুর ডগা পেঁচিয়ে চিপড়ে প্রবালরক্তের মতো বিষ বের করে আনে। সেই বিষ একটি পেয়ালায় রেখে সেখানে শাপলাপাতা মাছের লেজ দিয়ে পোলতে বানিয়ে নেয়। এরপর বাইন মাছের বিদ্যুৎ দিয়ে আলো জ্বালিয়ে দেয় আন্দ্রারিণী ডাইনি। গুহার ভেতরের ঈষৎ সবুজ আভা ধীরে ধীরে তীব্র নীল কুয়াশার মতো আলো জ্বলে ওঠে। সেই নীল কুয়াশার আলোতে একটি পাথরের ওপর বসে আন্দ্রারিণী। এরপর তার অষ্টবাহুর ডগা দিয়ে একটি চুক্তিনামা লিখে নেয়।

জল-ডাইনি এবার মেরিন্তারার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ‘আমার নিকটে এসো। এবার আমি তোমার কণ্ঠস্বরটা নিয়ে নেব আমার কণ্ঠে!’

  • (চলবে)