বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ১৮তম বার্ষিক সিনেট সভা সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিইউপির ভিসি ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম। সভার শুরুতে তিনি বিদায়ী সদস্যদের ধন্যবাদ এবং নবনিযুক্তদের স্বাগত জানান। এ ছাড়াও বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মো: রেজা এমদাদ খান, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকা ও ২০২৬-২৭ অর্থবছরের ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা ট্রেজারারে বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। এ ছাড়াও সিনেট সভায় ১৮তম বার্ষিক প্রতিবেদন উপস্থাপিত ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ১৮তম বার্ষিক সিনেট সভাটি সঞ্চালনা করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো: রাব্বি আহসান। ১৮তম বার্ষিক সিনেট সভায় সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।