চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের ঘটনা ঘটেছে। রোববার সকালে আবাসিকের বি ব্লক ১৪ নম্বর গ্যারেজ এলাকায় ছুরিকাঘাতের এই ঘটনাটি ঘটে।

চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ নূর হোসেন মামুন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটে। ঝগড়ার একপর্যায়ে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত করে। ঘটনার পর পর স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।