গোমতী নদীতে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

Printed Edition

মৎস্যসম্পদ উন্নয়নে কুমিল্লার গোমতী নদীতে ১০ হাজার কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন ইসলামিক বক্তা রফিক উল্লাহ আফসারী। গতকাল শুক্রবার সকালে দাউদকান্দি ব্রিজসংলগ্ন নদীতে এ কর্মসূচি পালন করা হয়। রফিক উল্লাহ আফসারী বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দেশের মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে আমার এ উদ্যোগ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কুমিল্লা প্রতিনিধি।