শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইআবির পুষ্পস্তবক অর্পণ

Printed Edition

অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী মহান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ২১ ফেব্রুয়ারি, প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার-এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, উপপরিচালক মো: জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি।