১০ দলীয় জোটে পটুয়াখালী-৪ আসনে প্রার্থী ডা: জহির

Printed Edition

পটুয়াখালী প্রতিনিধি

এবারের নির্বাচনে ১০ দলীয় জোট পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী-কলাপাড়া) আসনে খেলাফত মজলিসের নেতা ডা: জহির উদ্দিন আহম্মেদকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এ আসনে পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কুয়াকাটা সমুদ্র সৈকতসহ একাধিক মেগা প্রকল্প থাকায় জাতীয় রাজনীতিতেও এর গুরুত্ব আলাদা।

আগামী নির্বাচনে এ আসনে একাধিক প্রার্থীর লড়াইয়ের সম্ভাবনা থাকলেও ১০ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত হওয়ার মধ্যদিয়ে নির্বাচনী সমীকরণ নতুনভাবে সাজাতে শুরু করেছে।

তার বিপরীতে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন এ বি এম মোশাররফ হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।