বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য হবে না : রংপুরে জি এম কাদের

Printed Edition

রংপুর ব্যুরো

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের এমপি প্রার্থী জিএম কাদের দাবি করেছেন, ‘বর্তমান সরকার, তাদের নিয়োগকর্তা দল এনসিপি এবং তাদের অভিভাবক দল জামায়াত মিলে একটা গোষ্ঠী এই (ত্রয়োদশ জাতীয় সংসদ) নির্বাচন পরিচালনা করছেন। আমাদের অতীত অভিজ্ঞতা হলো সরকার এবং তার দলের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় না, সুতরাং এই সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে না।

গতকাল দুপুরে রংপুর নগরীর স্কাইভিউ বাড়িতে প্রেস ব্রিফিংয়ে এই দাবি করেন তিনি। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, এস এম ইয়াসিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। এটা দলীয় ( ইন্টিরিম) সরকারের অধীনে নির্বাচন হচ্ছে পরিষ্কার কথা। ইন্টিরিম সরকার প্রধান নিজে স্বীকার করেছেন যে ওনাদেরকে জনগণ নিয়োগ করেনি, একটি গোষ্ঠী নিয়োগ করেছে। উনি জনগণকে বলেননি উনি তাদেরকেই অভিভাবক বলেছেন। সেই গোষ্ঠীকে নিয়ে একটা দল বানানো হয়েছে, সম্পূর্ণ এই সরকারের পৃষ্ঠপোষকতায়।

জিএম কাদের বলেন, এই নির্বাচন অবাধ হবে না, অবাধ মানে হলো সব দল ও সব মানুষের অংশগ্রহণ। যেহেতু সব দল ও মানুষের অংশগ্রহণে হচ্ছে না, সে কারণে এটা অবাধ হচ্ছে না। সুষ্ঠু বলতে যেটা বোঝায় সবার সবার জন্য সমান সুযোগ থাকবে ভোট গণনা সঠিকভাবে হবে। কিন্তু এখনো এখানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি।