আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি
Printed Edition
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। অতঃপর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, সব অনুষদের ডিন, আইকিউএসির পরিচালক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি।