জমি নিয়ে বিরোধে ছাত্রদল নেতার মা নিহত

Printed Edition

রামু (কক্সবাজার) সংবাদদাতা

রামুর খুনিয়াপালংয়ে শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মায়ের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড খেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেহেনা আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা।

স্থানীয়রা জানান, জায়গা দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। ছোটনের বসতবাড়িতে এসে একই এলাকার ফরিদুল আলমের ছেলে ঘাতক ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু ও তার পরিবারের লোকজনসহ অনেকে এসে অতর্কিত দা, কিরিচ, কোদাল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আহত রেহেনা আক্তারকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে কালু বিরোধপূর্ণ জায়গায় গেলে তাদের সাথে বাগি¦তণ্ডা হয়। এ সময় কালু তার হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা বেগমকে মাথায় কোপ দেয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।