থাইল্যান্ডে জোট সরকার গঠনের ইঙ্গিত
Printed Edition
রয়টার্স
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুটিন চর্নভিরাকুল জানিয়েছেন, সাধারণ নির্বাচনে বেশি আসন পাওয়া ভুমজাইথাই পার্টি তৃতীয় অবস্থানে থাকা পেউ থাই পার্টির সমর্থন নিয়ে জোট সরকার গঠন করবে। ভুমজাইথাই পার্টি নির্বাচনে ৫০০ আসানের মধ্যে ১৯৩টি আসন জিতেছে। পিপলস পার্টি পেয়েছে ১১৮টি আসন, আর পেউ থাই পার্টি ৭৪টি আসন। পিউ থাই পার্টির সমর্থন আনুটিনকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা দেবে, যা স্থিতিশীল জোট সরকার গঠনের পথে সাহায্য করবে।
আনুটিন বলেন, আমরা সরকার হিসেবে এক সাথে কাজ করব এবং দেশের জন্য ভালো কিছু করব। অতীতের ভুল বোঝাবুঝি মুছে আমরা এক সাথে দেশ পরিচালনা করব। থাইল্যান্ডের সাধারণ নির্বাচনের পর ভোট গণনার স্বচ্ছতা নিয়ে অভিযোগ ওঠায় দেশটির নির্বাচন কমিশনের ওপর চাপ রয়েছে। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দল ভূমজাইথাই পার্টি বড় জয় পেলেও, একাধিক আসনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে।