আইআইইউসির একাডেমিক কাউন্সিলের ৫২তম সভা অনুষ্ঠিত

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ৫২তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল অনুমোদন, পাঠ্যক্রম উন্নয়ন ও সংশোধন, বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের পর্যালোচনা এবং শিক্ষার মান নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ২০২৫ সালের ১৮ অক্টোবর অনুষ্ঠিত ৫০তম এবং ২০২৬ সালের ২১ জানুয়ারি অনুষ্ঠিত ৫১তম (বিশেষ) একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল অনুমোদনের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ ও প্রফেসর ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, রেজিস্ট্রার কর্নেল (অব:) মোহাম্মদ কাশেম, পিএসসি, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান।

এ ছাড়া আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাইমুল আহসান খান, শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশিদ জাহেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মো: রাজু আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. নেজামুল হক, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাওসার আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।