আইআইইউসিতে ফটোগ্রাফি কর্মশালার সনদ বিতরণ
Printed Edition
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের জন্য আয়োজিত অ্যাডভান্সড ফটোগ্রাফি বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন আইআইইউসির প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব:) মোহাম্মদ কাশেম এবং জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোসতাক খন্দকার। উল্লেখ্য, গত ১৯ মে আইআইইউসি জনসংযোগ ইউনিটের উদ্যোগে আইআইইউসি ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের জন্য অ্যাডভান্সড ফটোগ্রাফি বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ক্যামেরা পরিচালনা, কম্পোজিশন, লাইটিং, স্টোরিটেলিং, ইভেন্ট ও ডকুমেন্টারি ফটোগ্রাফিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।