এনএসইউতে বিশ্বকাপ কুইজে অংশ নেবে স্কুল-কলেজ শিক্ষার্থীরা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ ফুটবল মানেই টান টান উত্তেজনা, দম ফাটানো আবেগ ও উচ্ছ্বাসে ভাসা গল্পের বুনন। মাঠে খেলোয়াড়েরা যেমন লড়াই করেন ট্রফির জন্য, তেমনি গ্যালারি থেকে শুরু করে ক্যাম্পাস কিংবা চায়ের আড্ডায় ফুটবল নিয়ে চলে তর্ক-বিতর্ক, বিশ্লেষণ আর স্মৃৃতিচারণ। সেই বিশ্বকাপ উন্মাদনাকেই এবার ভিন্নভাবে উদযাপন করতে যাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এসএইচএসএস)। আগামী ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনএসইউ ওয়ার্ল্ড কাপ কুইজ চ্যালেঞ্জ ২০২৬’। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেবে দেশের খ্যাতনামা স্কুল ও কলেজের অষ্টম শ্রেণী থেকে শুরু করে এইচএসসি বা এ-লেভেলের শিক্ষার্থীরা। ফুটবল বিশ্বকাপের প্রথম আসর থেকে চলমান বিশ্বকাপ পর্যন্ত রেকর্ড এবং স্মরণীয় মুহূর্ত নিয়ে থাকবে প্রশ্ন।
আয়োজকদের ভাষ্য, কুইজে অংশ নিতে হলে দুইজন সদস্য নিয়ে দল গঠন করে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন লিংক:িি.িয়ঁরুংযংং.হংঁফবসষ.পড়স। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্কুল-কলেজ থেকে শিক্ষার্থীরা নিবন্ধন শুরু করেছে। সারা দেশের বাংলা-ইংরেজি মাধ্যম ও মাদরাসার অষ্টম/সমতুল্য শ্রেণী থেকে দ্বাদশ/সমতুল্য শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এই আয়োজন।