জাতীয় জুনিয়র মিট আজ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৪০তম জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮, এই দুই বিভাগে মোট ৪২টি ইভেন্ট হবে। জাতীয় স্টেডিয়ামে মাঠ সংস্কারের কাজ চলায় আটটি থ্রো ইভেন্ট বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হবে। প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন তিন হাজার, রানার্সআপ দুই হাজার এবং তৃতীয় স্থান অধিকারী এক হাজার টাকা করে পাবেন। রেকর্ডধারিরা পাবেন ১০ হাজার টাকা পুরস্কার। গতকাল বিকেল পর্যন্ত ৩৬টি সংস্থার প্রায় ৩০০ অ্যাথলেট মেডিকেল পরীক্ষা ও নিবন্ধন সম্পন্ন করেছেন। জাতীয় স্টেডিয়ামের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারন সম্পাদক মো: শাহ আলম। এ সময় সহসভাপতি ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।