রোনালদোর জন্য চার গুণ বেড়েছে টিকিটের দাম

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক কানাডা থেকে

যুক্তরাষ্ট্রের মাঠে এবারই প্রথম ম্যাচ খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে কানাডায় এই প্রথম নয়। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের সাথে সংক্ষিপ্ত সফর করেছিলেন। তবে এবার তার আসার প্রেক্ষাপট ভিন্ন। জিততে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। দুই দলের দুই তারকা পর্তুগালের রোনালদো এবং ক্রোয়েশিয়ার লুকা মডরিচদের যেকোনো একজনের বিদায় হবে আজকের ম্যাচে।

দুইজনের কে বিদায় নেবেন আজ, তার চেয়ে ম্যাচটা কতোটা গুরুত্বপূর্ণ সেটাই বিষয়। দুই ফেবারিট এবং সম্ভাব্য শিরোপা জয়ী দুই দলের একটির বিদায় হবে। তবে ম্যাচের সমস্ত স্পটলাইট একজনের ওপরই। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে বসে তার খেলা দেখা, যদি বিদায় হয় এই ম্যাচেই, তাতে সেই বিদায়ের সাক্ষী হওয়া, এই মিশনে যে করেই হোক টিকিট পেতে প্রস্তুত কানাডার ফুটবল প্রেমীরা। এ জন্য চার গুণ বেশি দামে টিকিট কিনতে রাজি তারা।

একই দিকে কানাডার পশ্চিমাঞ্চলীয় এলাকার ভ্যাঙ্কুভারে হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়ার ম্যাচ। তবে সাধারণের মধ্যে এই ম্যাচের টিকিট বেশি টাকায় কেনা নিয়ে ক্ষোভ। কারণ তারা এতো বেশি টাকা দিতে রাজি নয়। এরপরও রোনালদো আসবেন, খেলবেন এটা জানাজানি ব্যাপকভাবে হয়ে যাওয়ায় মানুষদের মধ্যে রোনালদোর খেলা দেখতে আগ্রহ দেখা যাচ্ছে। তবে নেই টিকিট। যা আছে তা চড়া মূল্যে।

ভ্যাঙ্কুভারে সুইজারলান্ড ও আলজেরিয়ার ম্যাচের টিকিটের মূল্য এখন ৭০০ ডলার থেকে বেড়ে ২১০০ ডলার হয়েছে। অন্য দিকে ক্রোয়েশিয়া-পর্তুগাল ম্যাচের সর্বনিম্ন মূল্য ২৫০০ ডলার। অথচ শুরুতে এই টিকিটের মূল্য ছিল ৭০০ ডলার। অন্য দিকে হার্ডসনে কানাডার ম্যাচের টিকিট ১২০০ টাকা থেকে ১২৭৫ পর্যন্ত দাম উঠছে।