শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান

Printed Edition

বাংলাদেশ সময় আগামী সোমবার (৬ জুলাই) সকালে শেষ ষোলোর ম্যাচে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে টমাস টুখেলের দল ইংল্যান্ড। খেলাটি হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজকেতা স্টেডিয়ামে। এই মাঠে টানা ২৫ ম্যাচ অপরাজিত মেক্সিকো। স্বাগতিকরা এখানে সর্বশেষ হেরেছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে। তবে কোচ টুখেলের বিশ্বাস, দেশবাসীর সমর্থন পেলে মেক্সিকোকে তাদেরই মাটিতে হারানো সম্ভব। বিশেষ করে ইংল্যান্ডের শিশুদের সমর্থন চান জার্মান কোচ টুখেল।

ইংল্যান্ডের সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। অভিভাবকদের উদ্দেশে টুখেল মজা করে বলেছেন, ‘স্কুলের জন্য একটি অজুহাতপত্র লিখে দিন। তারপর ওদের খেলা দেখতে দিন। স্কুলে যাওয়ার সুযোগ তো অনেক আসে; কিন্তু বিশ্বকাপ আসে চার বছর পরপর। এই ম্যাচের জন্য সবার সমর্থন দরকার, বিশেষ করে শিশুদের। টুখেল বলেন, ‘আবহাওয়ার কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় আমি প্রথমার্ধ দেখেই ঘুমিয়ে পড়েছি। পরে ফল দেখলাম, গোল না খেয়েই মেক্সিকো জিতেছে। ওদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে।’