ক্ষোভে জাতীয় দল থেকে বিরতি
Printed Edition
অবিশ্বাস্য এক জয়ে সেনেগালকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে বেলজিয়াম। হৃদয়বিদারক এই হারের পর সেনেগালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামনে এসেছে। কোচিং স্টাফের ওপর ক্ষোভ ঝেড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছে পাপে গেয়ে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার সাফ জানিয়ে দিয়েছেন, পাপে থিয়াউয়ের নেতৃত্বাধীন কোচিং স্টাফ দায়িত্বে থাকলে তিনি আর কখনো দেশের হয়ে খেলবেন না। ‘এই বিদায় নিয়ে কিছু কথা বলতে আমি আবারো ফিরে আসব। আমি ঘোষণা করছি যে, বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’
ম্যাচের গল্পটা অবশ্য হতে পারত অন্য রকম। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সেনেগালের হাতেই। মনে হচ্ছিল, অনায়াসেই পরের রাউন্ডে যাচ্ছে তারা। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা পাপে গেয়ে নিজেও টুর্নামেন্টে দু’টি গোল করেছেন। ম্যাচের ৬০ মিনিট পার হওয়ার কিছু পরেই কোচ পাপে থিয়াউ রক্ষণ সামলে লিড ধরে রাখার কৌশল নেন। তিনি পাপে গেয়েকে তুলে মাঠে নামান লামিনে কামারাকে। আর এটাই হয়তো কাল হয়ে দাঁড়ায়।